SHM এর শর্ত: ত্বরণ সরণের সমানুপাতিক ও সরণের বিপরীত দিকে। \(a = -\omega^2 x\)।
\(K = \frac{1}{2}m\omega^2(A^2-x^2)\), \(U = \frac{1}{2}m\omega^2x^2\)। মোট \(E = \frac{1}{2}kA^2\) = ধ্রুবক। সাম্যাবস্থানে K সর্বোচ্চ, প্রান্তে U সর্বোচ্চ।
সরল দোলকের L ও T মেপে: \(g = 4\pi^2 L/T^2\)। L-T² লেখচিত্রের ঢাল = \(4\pi^2/g\)।
অনুনাদ: বাহ্যিক বলের কম্পাঙ্ক = স্বাভাবিক কম্পাঙ্ক হলে বিস্তার সর্বোচ্চ। সেনাদলের সেতু পার — অনুনাদ এড়াতে পা মেলাতে নিষেধ।