(ক) উত্তর: দশা হলো এমন একটি পরিমাণ, যা কম্পনের বর্তমান অবস্থান ও গতির দিক সম্পর্কে ধারণা দেয়।
(খ) উত্তর: মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করেন কারণ মহাশূন্যযান পৃথিবীর চতুর্দিকে বৃত্তপথে প্রদক্ষিণ করতে থাকে। অর্থাৎ মহাশূন্যযানের একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয় যা অভিকর্ষ ত্বরণের মানকে প্রশমিত করে। ফলে কেন্দ্রমুখী বলের দরুন মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করেন।
(গ) উত্তর: সাম্যাবস্থায়,
\(F_s = W \Rightarrow ke = mg \Rightarrow \sqrt{\frac{k}{m}} = \sqrt{\frac{g}{e}}\)
\(\omega = \sqrt{\frac{9.8}{0.12}} = 9.037 \text{ rad/s}\)
(\(m = 0.4\) kg, \(e = 0.12\) m, \(A = 0.08\) m)
সর্বোচ্চ বেগ, \(v_{\max} = \omega A = 9.037 \times 0.08 = 0.723 \text{ m/s}\)
(ঘ) উত্তর: \(A = 0.08\) m, \(m = 0.4\) kg, \(\omega = 9.037\) rad/s
\(k = \omega^2 m = (9.037)^2 \times 0.4 = 32.67\) N/m
\(x = 0\) m অবস্থানে:
\(K = \frac{1}{2} k (A^2 - x^2) = 0.104544\) J, \(U = 0\) J
\(E_1 = 0.104544\) J
\(x = 0.08\) m অবস্থানে:
\(K = 0\) J, \(U = \frac{1}{2} k x^2 = 0.104544\) J
\(E_2 = 0.104544\) J
\(x = -0.08\) m অবস্থানে:
\(K = 0\) J, \(U = 0.104544\) J
\(E_3 = 0.104544\) J
যেহেতু, \(E_1 = E_2 = E_3\)
সুতরাং, উদ্দীপকের স্প্রিংটির দোলন যান্ত্রিক শক্তির নিত্যতার সূত্র মেনে চলে।