গুরুত্বপূর্ণ সংজ্ঞাসমূহ
You need to be signed in to access these definitions.
প্রকৃতি বিজ্ঞানের যে শাখায় পদার্থ ও শক্তির মধ্যকার পারস্পরিক সম্পর্ক ও ক্রিয়া-প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করা হয় তাকে পদার্থবিজ্ঞান বলে।
মৌলিক রাশি: যে রাশি স্বাধীন ও অন্য রাশির উপর নির্ভরশীল নয়। ৭টি: দৈর্ঘ্য, ভর,
সময়, তড়িৎপ্রবাহ, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা।
লব্ধ রাশি:
মৌলিক রাশি থেকে প্রাপ্ত। যেমন: বেগ, ত্বরণ, বল।
কোনো ভৌত রাশিকে প্রকাশ করতে মৌলিক রাশিগুলোকে যে সূচকে (power) উন্নীত করতে হয় সেই সূচকগুলোকে ঐ রাশির মাত্রা বলে। যেমন: বলের মাত্রা [MLT⁻²]।
কোনো ভৌত রাশিকে মৌলিক রাশির মাত্রা দিয়ে প্রকাশ করলে যে সমীকরণ পাওয়া যায় তাকে মাত্রিক সমীকরণ বলে।
কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট মানকে প্রমাণ ধরে তার সাপেক্ষে ঐ রাশির অন্যান্য মান নির্ণয় করাকে পরিমাপ বলে এবং প্রমাণ মানটিকে একক বলে। SI পদ্ধতিতে দৈর্ঘ্যের একক: মিটার (m)।
যথার্থতা (Precision): পরিমাপের পুনরাবৃত্তিযোগ্যতা — বারবার পরিমাপে কতটা কাছাকাছি
মান পাওয়া যায়।
নির্ভুলতা (Accuracy): পরিমাপিত মান প্রকৃত মানের কতটা
কাছাকাছি।
ভার্নিয়ার স্কেল: সূক্ষ্ম দৈর্ঘ্য পরিমাপক যন্ত্র। ক্ষুদ্রতম পাঠ 0.01
cm।
স্ক্রু গজ: অতি সূক্ষ্ম পরিমাপক। ক্ষুদ্রতম পাঠ 0.01 mm।
পদ্ধতিগত ত্রুটি: যন্ত্রের ত্রুটি, পরিবেশের প্রভাব — নিয়মিত ও
সংশোধনযোগ্য।
আকস্মিক ত্রুটি: এলোমেলো — বারবার পরিমাপ করে গড় নিলে কমে।
কোনো পরিমাপে যে অঙ্কগুলো নিশ্চিতভাবে জানা এবং শেষে একটি অনিশ্চিত অঙ্কসহ প্রকাশ করা হয় তাদের উল্লেখযোগ্য অঙ্ক বলে।